১৪ সেপ্টেম্বর ২০২৬

১ কোটি ৭৫ লাখের সিনেমার আয় ছাড়াল ২০০ কোটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ এএম
১ কোটি ৭৫ লাখের সিনেমার আয় ছাড়াল ২০০ কোটি

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  আধ্যাত্মিক নেতা বাবা নিম করোলির জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে নির্মিত স্বল্প বাজেটের সিনেমা ‘হনুমান অংশ’ বক্স অফিসে ইতিহাস গড়েছে। সিনেমাটির বিশ্বব্যাপী আয় ২০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়েছে। এখন পর্যন্ত সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ২০৫ কোটি ১৫ লাখ রুপি। অন্যদিকে ভারতে সিনেমাটির নিট আয় ১৭৩ কোটি ৬৩ লাখ রুপি।

মুক্তির শুরুটা অবশ্য মোটেও সহজ ছিল না ‘হনুমান অংশ’-এর। সিনেমাটি মুক্তির পর ‘বাটওয়ারা ১৯৪৭’ ও ‘আওয়ারাপন ২’-এর মতো সিনেমা আসায় এর প্রদর্শনীর সংখ্যা কমে মাত্র ২৫টি প্রেক্ষাগৃহে নেমে আসে।

তবে ‘বাটওয়ারা ১৯৪৭’ প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে ব্যর্থ হওয়ার পর ধীরে ধীরে ‘হনুমান অংশ’-এর প্রদর্শনী সংখ্যা বাড়তে থাকে। একই সঙ্গে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ে। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ভিড় বাড়তে শুরু করে।

এদিকে সিনেমাটির ব্যাপক প্রচারণা চালাতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক বিশাল চতুর্বেদী। নিজের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বিশাল বলেন, মুম্বাইয়ে গণেশ উৎসব শুরু হচ্ছে। উৎসব চলাকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে বাপ্পার প্রতি কৃতজ্ঞতা জানাবেন।

বিশাল চতুর্বেদীর লেখা ও পরিচালনায় নির্মিত ‘হনুমান অংশ’ উত্তরাখণ্ডের শ্রদ্ধেয় সাধক বাবা নিম করোলির জীবনকে নতুনভাবে তুলে ধরেছে। তার প্রকৃত নাম ছিল লক্ষ্মণ নারায়ণ শর্মা। মাত্র ১ কোটি ৭৫ লাখ রুপি বাজেটে নির্মিত সিনেমাটির গল্পে দেখা যায়, মায়ের মৃত্যুর পর শোকাহত তরুণ লক্ষ্মী নারায়ণ ঈশ্বরের সন্ধানে আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়েন।

জীবন, মৃত্যু ও মানুষের দুঃখ-কষ্টের নানা প্রশ্নের উত্তর খুঁজতে তিনি উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান। একপর্যায়ে তিনি শ্রদ্ধেয় সাধক নিম করোলি বাবায় রূপান্তরিত হন। ভালোবাসা, সেবা ও সহমর্মিতার মাধ্যমে তার শিক্ষা অসংখ্য মানুষের জীবনকে স্পর্শ করেছিল।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। তার সঙ্গে রয়েছেন ভিহান শেডগে, চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি, গুলশান পাণ্ডে ও ভাগবনদাস প্যাটেল।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি