৪ এপ্রিল ২০২৬

১০ ডিগ্রির নিচে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১০ ডিগ্রির নিচে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
দিনাপুর প্রতিনিধি: পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। ফলে বেড়েছে শীতের তীব্রতা। এই তাপমাত্রা ওঠানামায় জেলায় বাড়ছে শীতজনিত রোগব্যাধি। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এদিকে শীতের প্রভাবে উপজেলায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তেঁতুলিয়া স্বাস্থ্য কমপেক্সের ফার্মাসিস্ট জালাল উদ্দীন জানান, শীতের কারণে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিউমোনিয়া, হাঁপানিসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগব্যাধি বেড়েছে। তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতাল, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা চিকিৎসা নিতে আসছেন। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়। গতকালের (রোববার) তুলনায় আজ তাপমাত্রা ৩ ডিগ্রি কম। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ভোর ৬টায় রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ আর বাতাসের গতি প্রতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি