১৩ মে ২০২৬

১২ দিনেই দেশে এলো ১৪৪ কোটি ডলারের রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:১০ পিএম
১২ দিনেই দেশে এলো ১৪৪ কোটি ডলারের রেমিট্যান্স

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এতে দৈনিক গড়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১১ লাখ মার্কিন ডলার। মঙ্গলবার (১২ মে) তিনি এ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি