১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন: জামায়াত আমির
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আমার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোষ্ট করেছে। যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে। ইতর শ্রেণি না হলে কেউ এ কাজ করে। ওদের দুষ্কর্মের কারণে যেসব মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। বলেন, মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে। মায়ের ছেলেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। উই ওয়ান্ট জাস্টিস বলে যে যুবক-যুবতীরা রাস্তায় এসেছিলো তারা কাউকে ছেড়ে কথা বলবে না।
জামায়াত আমির আরও বলেন, অবিলম্বে বিএনপির হামলায় নিহত হওয়া জামায়াত নেতা শহিদ রেজাউল করিমের হত্যার বিচার করতে হবে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি