৩ এপ্রিল ২০২৬

১২ কেজি এলপিজির দাম ১২৫৯ থেকে বেড়ে ১৩১৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১২ কেজি এলপিজির দাম ১২৫৯ থেকে বেড়ে ১৩১৩

বাংলাপ্রেস ডেস্ক: আবারও বেসরকারি খাতে বাড়ানো হয়েছে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম পড়বে ১ হাজার ৩১৩ টাকা। আগের মাসে এ গ্যাসের দাম ছিল ১ হাজার ২৫৯ টাকা। সেই সঙ্গে বেড়েছে অটো গ্যাসের দামও।

বৃহস্পতিবার (৪ নভেম্বর ) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এ তথ্য জানিয়েছে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। এ সময় বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিলসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্ববাজারে দাম বাড়ার কারণেই এলপিজির দাম বাড়নো হয়েছে দেশের বাজারে।

নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়েছে। ফলস্বরূপ ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকা হয়েছে। গত মাসেই এ গ্যাসের দাম প্রতি কেজি ৮৬ দশমিক ৭ টাকা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছিল। সে হিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা হয়।

পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও বেড়েছে। নভেম্বর মাসের অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ দশমিক ৬৮ থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। লিটারে বেড়েছে প্রায় ২ দশমিক ৫০ টাকা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি