২৬ অক্টোবর ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ এএম
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

 

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রচেষ্টায় দীর্ঘ দেড় ঘণ্টা পর সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একজন পুরুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৫টি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে ৮টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিস আরও জানায়, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি