৪ এপ্রিল ২০২৬

১৩ ঘণ্টা পর পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৩ ঘণ্টা পর পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
বাংলাপ্রেস ডেস্ক: প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টা ২০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোর ৪টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ডাম্প ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রায় সাড়ে ১৩ ঘণ্টা চেষ্টার পর পার্বতীপুরের যশাই রেলক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও চারটি বগি লাইন থেকে সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বলেন, বিকাল ৫টা ২০ মিনিটে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। ইতোমধ্যে ওই ট্রেনটি দুর্ঘটনাকবলিত এলাকা পার হয়েছে। দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও চারটি বগি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এদিকে, বালুবোঝাই ডাম্প ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) খালেদুন্নেছা। লালমনিরহাট ডিভিশনের ম্যানেজার আহসান হাবীব জানান, দুর্ঘটনার সময় রেল ক্রসিংয়ের গেট নামানো ছিল না। ঘটনার পর থেকে ওই এলাকার গেটম্যান মনিরুজ্জামান পলাতক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি