৪ এপ্রিল ২০২৬

১৪ দিনের কঠোর লকডাউন শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৪ দিনের কঠোর লকডাউন শুরু
বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে কঠোর লকডাউন শিথিল করা হলেও আজ থেকে আবারও শুরু হয়েছে কঠোর লকডাউন। করোনা সংক্রমণ মোকাবিলায় এই লকডাউনের কোনো পরিবর্তন নেই। এমনটি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, যেভাবে ঘোষণা করা হয়েছে, সেভাবেই এই বিধিনিষেধ হবে। কোনো পরিবর্তন নেই। এই বিধিনিষেধ হবে ‘সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ’- বৃহস্পতিবার এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। এই সময়ে সব ধরনের শিল্পকারখানাও বন্ধ থাকবে। তৈরি পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে শিল্পকলকারখানা খোলা রাখার দাবি থাকলেও বিষয়টি এখন পর্যন্ত সরকার আমলে নেয়নি। তবে এর আগের বিধিনিষেধের মধ্যে খোলা ছিল শিল্পকারখানা। আজ খুব সকাল থেকেই ঢাকামুখি মানুষের স্রোত দেখা গেছে। তবে সবাইকে নিজের গন্তব্যে যেতে হচ্ছে পায়ে হেঁটে। কোনো প্রকার যানবাহন নেই সড়কে। তাই নিরুপায় মানুষ পায়ে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যস্থলে। উল্লেখ্য, করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করেছিল। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি