১৬ বছরে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি: সারজিস আলম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, গত ১৫ বছরে কোনো লিডারশিপ তৈরি হয়নি। তদবির আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। যেন তদবির ছাড়া কোনো কাজ হয় না।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় সারজিস আলম এ কথা বলেন।
সারজিস বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছেন। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধুমাত্র একটা টার্মেই বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত তিন-চারটি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে। এবং এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা।
তিনি বলেন, শেখ হাসিনা আমাদের মগজে তদবির ঢুকিয়ে গেছে। আমার অনুষ্ঠানে আসতে দেরি হয় । কারণ অসংখ্য মানুষ তদবির নিয়ে আসে। তাদের কথা শুনতে দেরি হয়। কিন্তু তাদের কথা রাখতে পারি না। এজন্য অনেকে মন খারাপ করে।
তিনি আরো বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছে। আর এতে বিগত ১৬ বছরে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি। তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল। কিংবা আমাদের মত কিছু নীরব দর্শক। যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে। আমি মনে করি আগামীর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো করেছে সেগুলোকে যদি ডেভেলপ করতে চাই, তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে। তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করা প্রয়োজন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি