৩ এপ্রিল ২০২৬

১৬ জুন থেকে সীমিত পরিসরেই চলবে অফিস-গণপরিবহন: প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১৬ জুন থেকে সীমিত পরিসরেই চলবে অফিস-গণপরিবহন: প্রতিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন চলাচলের সময় কাল সোমবার (১৫ জুন) শেষ হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযন্ত তা অব্যাহত থাকবে। গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়।

রোববার (১৪ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এতথ্য জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ১৬ জুন থেকেও এ ব্যবস্থা চলমান থাকবে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলবে গণপরিবহন। সচল থাকবে অফিস-আদালতও। সরকার মূলত জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা মোকাবিলা পদ্ধতি গ্রহণ করেছে। তবে লকডাউন এলাকায় থাকবে সাধারণ ছুটি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৫ জুনের পর স্বাস্থ্যবিধি মেনে আগের মতো অফিস ও গণপরিবহন চলবে, সেজন্য একটি অর্ডার জারি করা হবে। আমার এখন জোনিংয়ে যাচ্ছি। ঢাকাসহ যে জায়গাগুলো বেশি সংক্রমিত হয়েছে সেই জায়গাগুলোতে রেডজোন ঘোষণা করে বিশেষ ট্রিটমেন্টে আমরা চলে যাব। তাই বর্তমানে যে অবস্থায় চলছে সবকিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। শুধু রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সরকার করোনায় বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো ও একেবারে কম আক্রান্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করছে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়োলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি