১৭২ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন
বাংলাপ্রেস ডেস্ক: প্রশাসনে কর্মরত ১৭২ জন উপসচিবকে একযোগে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে নিয়োগ করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া ১৭২ জন কর্মকর্তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এতে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে ই-মেইলের ([email protected]) মাধ্যমে নিজেদের যোগদানপত্র দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।
তবে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাদের মধ্যে পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া যায় তবে সে ক্ষেত্রে এই পদোন্নতির আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শেখ হাসিনার দেশে ফেরার বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া
সঙ্গীত একাডেমি