১৮ নভেম্বর ২০২৬

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ পিএম
১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ প্রায় ১৮ বছর পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।

আদালত সূত্রের বরাতে জানা যায়, ২০০৮ সালে রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের মোহাম্মদ ইয়াসিন খান বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেছিলেন (দায়রা মামলা নং- ২৬৯/০৯)। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় পুলিশি তদন্ত, আইনি কার্যক্রম এবং সর্বমোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসাদ বেগম এই রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—তাজুল ইসলাম, টিপু আহমদ, ফরমুজ মিয়া, নুরুউদ্দিন এবং পলাতক আরও দুইজনসহ মোট ছয়জন আসামি। আদালত বাংলাদেশ দণ্ডবিধি আইনের ৩৯৬ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা মামলাগুলোর বিচার কার্যক্রম বর্তমান সরকারের আমলে ত্বরান্বিত হচ্ছে। এ ধরনের রায় প্রদানের ফলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হচ্ছে এবং সাধারণ মানুষও তেমনটাই মনে করছে। আগামীতেও এ ধরনের রায়ের ধারাবাহিকতার বজায় থাকবে এবং অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না; সব অপরাধীকে বিচারের আওতায় আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি