৪ এপ্রিল ২০২৬

১৯ আগস্ট থেকে খুলছে পর্যটন ও বিনোদনকেন্দ্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৯ আগস্ট থেকে খুলছে পর্যটন ও বিনোদনকেন্দ্র
বাংলাপ্রেস ডেস্ক: ধারণ ক্ষমতার অর্ধেক ব্যবহার করে আগামী ১৯ আগস্ট থেকে পর্যটন, বিনোদনকেন্দ্র ও কমিউনিটি সেন্টার খোলার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ১৯ আগস্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ‌্যবিধি অনুসরণ করে সড়ক, রেলা ও নৌপথে সব প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়া, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ‌্যার ৫০ ভাগ ব‌্যবহার করে চালু করতে পারবে। আরো বলা হয়, সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ‌্য অধিদফর থেকে প্রণীত স্বাস্থ‌্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ‌্যবিধি প্রতিপালনে অবহেলা করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি