২৬ মে ২০২৬

২ লক্ষ ৩০ হাজার টাকা যাত্রীকে ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক জয়নাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২ লক্ষ ৩০ হাজার টাকা যাত্রীকে ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক জয়নাল

গৌরীপুর(ময়মনসিংহ) থেকে সংবাদদাতা : সিএনজি চালিত অটোরিকশার সিটে ভুল করে ২ লক্ষ ৩০ হাজার টাকা ফেলে রেখে যান দুই যাত্রী। প্রবীণ অটোরিকশা চালক জয়নাল আবেদীন ওরফে জয়নাল পাগলা (৫৮) সেই টাকা পেয়ে যাত্রীকে খুঁজে বের করে ফিরিয়ে দিয়ে সততা ও মহত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

এদিকে হারানো টাকা ফিরে পেয়ে ওই দুই যাত্রী খুশিতে সততার পুরস্কার হিসেবে জয়নালকে কিছু টাকা দিতে চাইলেও তিনি তা গ্রহন করেনি। বুধবার (০৫ ফেব্রুয়ারী) বিকেলে ময়মনসিংহ শহরে জুবলীঘাট এলাকায় ঘটনাটি ঘটে। জয়নাল আবেদীন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়া এলাকার বাসিন্দা।

টাকা ফেরত পাওয়া যাত্রী গৌরীপুর পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম জানান, মটর সাইকেল কেনার উদ্দেশে সিবিএ কেন্দ্রিয় কমিটির নেতা গৌরীপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে নিয়ে তিনি অটোরিকশা যোগে বুধবার বিকেলে ময়মনসিংহ শহরের জুবলীঘাট এলাকায় মটর সাইকেলের একটি শো-রুমে যান। গন্তব্যে পৌঁছে অটোরিকশা চালক জয়নালকে ভাড়া দিয়ে বিদায় করে দেন তিনি। এদিকে শো রুমে মটর সাইকেলের টাকা পরিশোধের সময় টের পান সঙ্গে নিয়ে আসা ২ লক্ষ ৩০ হাজার টাকা নেই। এসময় তিনি হতাশ হয়ে পড়েন।

শফিকুল বলেন, কিছুক্ষণ পর অটো চালক জয়নাল মটর সাইকেলের শোরুমে এসে তাকে খুঁজে বের করেন এবং টাকাগুলো ফেরত দিয়ে বলেন, এ টাকাগুলো আপনারা অটোরিকশার সিটে ভুল করে ফেলে রেখে এসেছিলেন।

জয়নাল আবেদীন জানান, উল্লেখিত দুই যাত্রীকে ময়মনসিংহ শহরে জুবলীঘাট এলাকায় নামিয়ে দেয়ার পর ব্রহ্মপুত্র নদের ব্রীজের কাছে আসতেই অটোরিকশার পিছনের সীটে তিনি তাকিয়ে দেখেন টাকার বান্ডেল পড়ে রয়েছে। অটো রিকশার দুই যাত্রী ভুল করে টাকাগুলো ফেলে রেখে গেছেন ঘটনাটি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিক চলে যান জুবলীঘাট এলাকায় যাত্রীর খুঁজে। সেখানে সেই মটর সাইকেলের শোরুমে দুই যাত্রীকে খুঁজে পেয়ে সীটে ফেলে রাখা টাকা ফিরিয়ে দেন জয়নাল।

আতাউর রহমান জানান, জয়নাল দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে স্ত্রী ও চার কন্যা সন্তান নিয়ে অতিকষ্টে জীবিকা নির্বাহ করে আসছেন। তাঁর জীবদ্দশায় সততা ও নীতির প্রশ্নে কোনদিন মাথানত করেনি। তিনি আরো বলেন, টাকাগুলো তিনি ইচ্ছে করলেই আত্মসাত করতে পারতেন। সেই টাকা ফেরত দিয়ে তিনি বর্তমান যুগে সততা ও মহত্বের এক উজ্জল দৃষ্টান্ত দেখিয়েছেন। টাকা পাওয়ার পর জয়নালকে তারা কিছু আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহন করেননি বলে জানান

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি