২৫ মে ২০২৬

২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: নির্বাচন কমিশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: নির্বাচন কমিশন
বাংলাপ্রেস ডেস্ক: আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নতুন ভোটার তালিকা প্রস্তুত, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আপত্তিসহ চার নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার কমিটি গঠনসহ তিন এজেন্ডা নিয়ে আজ সোমবার প্রথমবার বৈঠকে বসে এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৪ নভেম্বর দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে শপথ নেন এ এম এম নাসির উদ্দীন। সেদিন তিনি বলেন, “আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। আমি কনফিডেন্টলি বলতে পারি, ভালো নির্বাচন হবে।” এ সময় সিইসি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণের সহযোগিতাও কামনা করেন। সূত্র জানায়, সবাই যাতে অবাধে ভোট দিতে পারে সে পদক্ষেপ নিচ্ছে নতুন নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকার শুদ্ধতা। তাই এবার শুদ্ধভাবে ভোটার তালিকা প্রস্তুত করতে সব ধরনের প্রচেষ্টা চালাবে নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন ইসি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি