২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এফএসআরইউতে (ভাসমান এলএনজি টার্মিনাল) বর্তমানে ফ্রিজিং চলছে। ফ্রিজিং শেষ হলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। এর ফলে গ্যাসের অভাবে বন্ধ পাওয়ার স্টেশন এখন আবারও চালু হবে। তবে আগের মতো গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত ২ থেকে ৩ দিন লাগবে।
অতিরিক্ত বিদ্যুৎ বিল ইস্যুতে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগের বিষয়ে যখন আমাদের কাছে আসতে বলা হয়, তখন কেউ তো আসে না। তবে যেসব অভিযোগ আসছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আজ রুটিন বৈঠক হয়েছে। যেহেতু প্রতিবেশী দেশ, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। এ ছাড়া পাইপলাইন দিয়ে আরও বেশি ডিজেল দিতে বলা হয়েছে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, উনি অনেক কিছুই বলেন। দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু
কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি