২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুমকি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চাকরিবিধি চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মেট্রোরেল পরিচালনকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মীরা।
আজ মঙ্গলবার সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ঘোষণা দিয়েছেন, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ’ ব্যানারে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ণ করতে গত ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন। সেই অনুযায়ী ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে ডিএমটিসিএলের ৬০তম বোর্ড সভায়। এরপর পাঁচ মাস পার হলেও ‘রহস্যজনক কারণে’ সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি।
এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে, “কর্মীদের তরফ থেকে এমন একটি দাবি-দাওয়া” উঠেছে।
তিনি বলেন, “তবে আজ বিকালের মধ্যে দাবি-দাওয়া সংক্রান্ত খসড়া ফাইনাল করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে একটি কমিটি হবে। তারা এটা দেখবে, পরবর্তীতে পাস হবে। আমরা প্রসেসের মধ্যেই আছি।”
এর আগে গত আগস্টে মেট্রোরেল বন্ধ থাকার সময় কর্মচারীরা ‘বৈষম্যহীন’ বেতন কাঠামোসহ ছয় দাবিতে কর্মবিরতি পালন করেন। পরে ডিএমটিসিএল বোর্ড দশম থেকে ২০তম গ্রেডের কর্মীদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার পর ২০ আগস্ট থেকে তারা কাজে ফেরেন। কর্মীদের বকেয়া পরিশোধের দাবি মেটাতে বোর্ড একটি কমিটিও গঠন করে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
নতুন কুঁড়ির প্রথম আসরের পর্দা নামছে সোমবার, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি