২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি
বাংলা প্রেস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯ কোটি মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার।
নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।
২৩ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শীতের আমেজ উত্তরের জনপদে: তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি