হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
বাংলা প্রেস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা সকল হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকার ৫(৬) ধারা অনুযায়ী, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে তাদের প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সকল হজযাত্রীকে ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শীতের আমেজ উত্তরের জনপদে: তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি