১৬ নভেম্বর ২০২৬

২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম
২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা শিক্ষার্থীদের হাতে সময়মতো আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক দেওয়ার লক্ষ্যে কাজ করছি। ডিসেম্বরের ২৪ তারিখে আমাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।


তিনি বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। প্রথম ধাপে সারা দেশে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া সারা দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হচ্ছে।

আমরা টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। পাশাপাশি, কারিগরি শিক্ষার মানোন্নয়নে ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’কে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছি।


তিনি আরো বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভবিষ্যতে যেন প্রশ্নপত্র ফাঁস না হয় সেজন্য আগামীতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার এক ঘন্টা আগে প্রশ্নপত্র ছাপার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি