১৬ নভেম্বর ২০২৬

হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ এএম
হত্যাচেষ্টা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

বাংলাপ্রেস ডেস্ক: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিকালে কারাগার থেকে দুই আসামিকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়।


শুনানির একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। বিচারকের উদ্দেশে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী পেশা ছাড়া আমার অন্য কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।

এর আগে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন।

তিনি আদালতকে বলেন, মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবর এই অপরাধ সংঘটিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছাকাছি কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং একপর্যায়ে আসামিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শাকিল। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় এবং চিকিৎসকরা জানান তার ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করা হয়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি