৩ আগস্ট ২০২৬

২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:২৭ এএম
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

বাংলাপ্রেস ডেস্ক: চলতি জুলাইয়ের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা দরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকার বেশি। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন দিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ মিলিয়ন ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

এর আগে গত ২২ জুলাই পর্যন্ত দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা দরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি