২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সপ্তাহের প্রথম দিন সকালে ২৬ মিনিট বন্ধ ছিল দেশের দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। ফলে অফিসগামী যাত্রীসহ অন্যান্য যাত্রীরা সময় স্বল্পতাজনিত ভোগান্তিতে পড়েন। রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ হয়।
এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, দরজা বন্ধ না হওয়াতে শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনটি আটকে গিয়েছিল। এজন্য বাকি সবকটি ট্রেন আটকে গিয়ে বিলম্ব হয়েছে। মোট ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়েছে। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে মেট্রো ট্রেনে আটকে থাকা ভোক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ মেট্রোরেলের তথ্য নামের একটি গ্রুপে ছবি-ভিডিও দিয়ে পোস্ট করে ১০ টা ৩৯ মিনিটে লিখেছেন, আজকে শেওড়াপাড়া স্টেশন এ সকাল ৯.৩১ মিনিটে মহিলা বগিতে দুইজন মহিলা গেইট ও ট্রেইন এর দরজার মধ্যে আটকা পড়ে। এতে গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এখন ৯.৫৬ মিনিট। এখনও অব্দি ট্রেন চলাচল বন্ধ আছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি