১০ অক্টোবর ২০২৬

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৪ এএম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।


শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি