১০ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১

বাংলাপ্রেস ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৭ হাজার ৮২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২০৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০৬ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬১, রাজশাহী বিভাগে ১৪১, রংপুর বিভাগে ৭৫ এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের।

অন্যদিকে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি