১৯ নভেম্বর ২০২৬

৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত ৫’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম
৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত ৫’

বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুমের মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে নতুন মৌসুম।

জিতেন্দ্র কুমার অভিনীত সিরিজটির নতুন পর্বের অপেক্ষায় ছিলেন দর্শকেরা।

সম্প্রতি সিরিজটির অন্যতম জনপ্রিয় চরিত্র বনরাক্ষসকে ঘিরে একটি প্রচারাভিযান শুরু করেন নির্মাতারা। বনরাক্ষসের চরিত্রে অভিনয় করেছেন দুর্গেশ কুমার। সিরিজে তার স্ত্রী ক্রান্তি দেবীর চরিত্রে রয়েছেন সুনীতা রাজওয়ার।

প্রচারণার অংশ হিসেবে ভক্তদের কাছে বনরাক্ষসের গলায় এক কোটি গাঁদা ফুলের মালা পরানোর চ্যালেঞ্জ দেওয়া হয়। লক্ষ্য পূরণ হলে চ্যালেঞ্জের পরিমাণ বাড়িয়ে ১০ কোটি ফুলের মালা করার ঘোষণা দেওয়া হয়। এই চ্যালেঞ্জ পূরণ হলে পঞ্চম মৌসুমের মুক্তির তারিখ জানানো হবে বলে জানিয়েছিলেন নির্মাতারা। তবে পুরো লক্ষ্য পূরণের অপেক্ষা না করেই নতুন মৌসুমের মুক্তির তারিখ ঘোষণা করেছেন তারা।

‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুমে আবারও দেখা যাবে ফুলেরা গ্রামের বাসিন্দাদের। আগের মৌসুমের শেষে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ক্রান্তি দেবী নতুন প্রধান নির্বাচিত হন। এর ফলে মঞ্জু দেবীর (নীনা গুপ্তা) জায়গায় দায়িত্ব নেন তিনি। নতুন নেতৃত্বের সঙ্গে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠির (জিতেন্দ্র কুমার) কাজের পরিবেশ কেমন হবে, তা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।

নতুন মৌসুমে অভিষেকের জীবনের পরবর্তী অধ্যায়ও উঠে আসবে।

ইঞ্জিনিয়ারিং শেষ করে ফুলেরায় পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেওয়া অভিষেকের লক্ষ্য এমবিএ পড়া। তবে গ্রামের মানুষের সঙ্গে তার সম্পর্ক এবং নানা অসমাপ্ত বিষয় তাকে ফুলেরা ছাড়তে দেবে কি না, সেটিও দেখার বিষয়।

এদিকে নির্বাচনে হেরে যাওয়ার পর নতুন পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে নেন প্রধানজি (রঘুবীর যাদব), তা-ও দেখা যাবে পঞ্চম মৌসুমে।

৩ ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘পঞ্চায়েত’-এর নতুন মৌসুম।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি