১৮ নভেম্বর ২০২৬

তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম
তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

বাংলাপ্রেস ডেস্ক:  তৃতীয় সন্তানের মা হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ তারকার নতুন অতিথি আসার খবরটি নিশ্চিত করেছে বিনোদনবিষয়ক সাময়িকী পিপল।

অ্যান ও অ্যাডামের আগের সংসারে রয়েছে দুই ছেলে—১০ বছর বয়সী জোনাথন ও ৬ বছর বয়সী জ্যাক। গত জুনে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তৃতীয়বার মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী।

সেই ভিডিওতে সাদা পোশাকে ক্যামেরার সামনে হাজির হন অ্যান।

তখন তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পেটে হাত রেখে হাসিমুখে ভক্তদের সুখবরটি জানান তিনি। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘বেবি, আমি তোমারই।’

গত অক্টোবরে ‘সিবিএস মর্নিংস’ অনুষ্ঠানে তৃতীয় সন্তান আসার আগে নিজের অনুভূতির কথা জানিয়েছিলেন অ্যান।

তিনি বলেছিলেন, নতুন অতিথিকে নিয়ে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তবে চার সদস্যের পরিবার হিসেবে কাটানো সময়টুকুও উপভোগ করতে চেয়েছিলেন তারা। কারণ, নতুন সন্তান আসার পর পরিবারের সবার জীবনেই পরিবর্তন আসবে।

তৃতীয়বার মা হওয়ার খবর প্রকাশের আগে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বেশ কিছুদিন গোপন রেখেছিলেন অ্যান। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ সিনেমার প্রচারণার সময়ও বিষয়টি প্রকাশ করেননি তিনি।

সিনেমাটির প্রচারণায় যেন মনোযোগ থাকে, সে কারণেই নিজের মতো করে সুখবরটি জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে অ্যান জানিয়েছিলেন, ৪৩ বছর বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তাদের জন্য ছিল বিস্ময়কর। মজা করে অনাগত সন্তানকে ‘বাজার-বিটার’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।

কাজের ক্ষেত্রে অ্যানকে সর্বশেষ দেখা গেছে ‘ভেরিটি’ সিনেমায়। এ ছাড়া ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমার তারকাবহুল অভিনয়শিল্পীদের মধ্যেও রয়েছেন তিনি।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি