৩ এপ্রিল ২০২৬

৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম
৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার

বাংলাপ্রেস ডেস্ক:   ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি প্রস্তাবের আলোকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয়পদ্ধতির মাধ্যমে ৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। 

এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ টন (৫৫%) ইন৫৯০-(১০ পিপিএম) মাত্রার ডিজেল কেনা হবে। এ ছাড়া সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে ২ লাখ টন ইন৫৯০ ইউরো ৫ (১০ পিপিএম) মাত্রার ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি