বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে থাকা সবচেয়ে উঁচু সূর্যমুখীগাছের উচ্চতা ৩০ ফুট ১ ইঞ্চি। ২০১৪ সালের ২৮ আগস্ট জার্মানির এক ব্যক্তি রেকর্ডটি গড়েন। তবে ক্লোভার ইতিমধ্যে এই উচ্চতা ছাপিয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার অপেক্ষা।
কাঠবিড়ালের আক্রমণ থেকে ক্লোভারকে রক্ষায় ফোর্ট ওয়েইন শহরের কর্তৃপক্ষ অ্যালেক্সকে সহায়তা দিয়েছে।
অ্যালেক্স বলেন, ‘আমরা ৩০ বছর ধরে এখানে আছি। আমরা ফোর্ট ওয়েইনকে খুবই ভালোবাসি। এখানে আমাদের অনেক বন্ধু ও স্বজন আছে। আর এই শহরের সবাই সহযোগিতা করে। এটা সত্যিই দারুণ। সত্যি বলতে, সবার সহায়তাই আমাদের এই কাজে অনুপ্রাণিত করেছে।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/এস পি