৩ এপ্রিল ২০২৬

৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও এক জাহাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম
৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও এক জাহাজ

বাংলাপ্রেস ডেস্ক:   ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার। ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজে এ জ্বালানি সরবরাহ করেছে। 

শুক্রবার (২৭ মার্চ) এ তেল খালাসের কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিপিসির জ্যেষ্ষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভুঁইয়া যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ২ লাখ টন ডিজেল মজুত আছে। নতুন আসা ১০ হাজার লিটার ডিজেল এর সঙ্গে যুক্ত হবে। আমদানি করা ডিজেল পরিবহণ ও শিল্প খাতে ব্যবহার করা হবে। অন্যদিকে জেট ফুয়েল সরবরাহ করা হবে বিমানবন্দরগুলোতে। 

ডিজেল, পেট্রল, অকটেন, জেট ফুয়েলসহ ৫ ক্যাটাগরির জ্বালানি তেল আমদানি ও সরবরাহ করে বিপিসি। দেশের ডিপোগুলোতে মজুত তেল ও পাইপলাইনে থাকা তেলে আগামী এপ্রিল পর্যন্ত সামাল দেওয়া যাবে বলে জানিয়েছেন বিপিসির মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন।

তবে সংকটের কথা স্বীকার না করলেও চট্টগ্রামে আমদানি পণ্য পরিবহণকারী লাইটার জাহাজ, মাছ ধরা ট্রলারে রেশনিং করে ডিজেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। পেট্রল পাম্পগুলোতেও মিলছে না চাহিদামত তেল। এতে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি