৩ এপ্রিল ২০২৬

৩০০ টাকায় ২০ মিনিটেই পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৩০০ টাকায় ২০ মিনিটেই পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল

বাংলাপ্রেস ডেস্ক: মাত্র ২০ মিনিটেই মিলবে করোনা নমুনা পরীক্ষার ফল। খরচও তিনশো টাকার মধ্যে। উপজেলা পর্যায়েও পাওয়া যাবে এই সেবা। করোনা র‍্যাপিড টেস্ট কিট বাজারে আসছে শিগগিরই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমদানি শুরু।

করোনা পরীক্ষার দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রোগীরা। এখন দেশে করোনা পরীক্ষার ল্যাব ৭৩ টি। কিন্তু তাও যথেষ্ঠ নয়। দিনে ১৫ থেকে ১৮ হাজার পরীক্ষা হলেও সুযোগ পাচ্ছে না অনেকেই।

একটি আরটি-পিসিআর মেশিনে এক চক্র বা ৯৬টি নমুনা পরীক্ষা করতে সময় লাগে ৫ থেকে ৭ ঘণ্টা। রিপোর্ট পেতে লাগে বেশ কদিন। র‍্যাপিড টেস্ট কিট চালু হলে কাটবে এ সংকট।

ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে র‍্যাপিড টেস্ট। আরটি-পিসিআরের জন্য দামী যন্ত্রপাতি ও ল্যাবের প্রয়োজন হলেও এক্ষেত্রে সেটা লাগে না। ব্যক্তির লালা একটি স্ট্রিপে নিলে মাত্র ২০ মিনিটেই জানা যায় ফল। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই র‍্যাপিড টেস্ট কিটে করোনা পরীক্ষা শুরু হবে।

এন্টিবডি টেস্টের নীতিমালা চূড়ান্ত। করোনা পরীক্ষার এন্টিজেন কিটের নীতিমালা ঠিক হবে এ সপ্তাহেই। ওষুধ প্রশাসন অধিদপ্তর জানালো এন্টিবডির কার্যকারিতা ৯০ ভাগ আর এন্টিজেনের ৮০ থেকে ৯০ এবং স্পেসিফিটি শতভাগ এমন কিটই আমদানির অনুমতি দেয়া হবে।

এন্টিজেন পরীক্ষায় পাওয়া পজেটিভ রিপোর্টকে নির্ভুল ধরা হয়। আর উপসর্গ থাকলে নেগেটিভ রিপোর্ট আবার পরীক্ষা করা হবে আরটি পিসিআর মেশিনে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি