২২ মে ২০২৬

৪ দিনে শাহজালালের ১৩১ ফ্লাইট বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০২:৪১ পিএম
৪ দিনে শাহজালালের ১৩১ ফ্লাইট বাতিল

বাংলাপ্রেস ডেস্ক: ইরানে যুদ্ধ শুরুর পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১৩১টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার থেকে চার দিনে এসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল। সেগুলো বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
সোমবার (২ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক বার্তায় বলা হয়, শনিবার মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে মঙ্গলবার পর্যন্ত ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়।
জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এছাড়া ৩ মার্চের তালিকায় থাকা আরও ২২টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
৩ মার্চের বাতিলের তালিকায় থাকা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের চারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি এবং জাজিরা এয়ারলাইন্সের চারটি। সব মিলিয়ে চার দিনে মোট ১৩১টি ফ্লাইট শিডিউল থেকে বাদ পড়েছে।
তবে বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি