৪ এপ্রিল ২০২৬

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন। এ বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে এ বছরের ১ নভেম্বর থেকে। এর আগে সকালে পিএসসির সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। তারা জানান, পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কিছু বিষয়ে আলোচনা করবেন। দুয়েকটি বিষয়ে জটিলতা রয়েছে। সেগুলো নিরসন হলে বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এদিকে ২৪ নভেম্বর দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ৪৭তম বিসিএস একেবারে নতুন। এটি দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়া এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেয়া হবে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি