৫ আগস্ট ছুটি ঘোষণা নোয়াবের
বাংলা প্রেস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:১৫ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (০৩ আগস্ট) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (০৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। এই ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শেখ হাসিনার কর্মকাণ্ড ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলতে পারে: প্রতিমন্ত্রী
৫৩ মিনিট আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি