৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান স্মরণে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি ও জাতীয় দিবস হিসেবে পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ৫ আগস্টকে কেন্দ্র করে আগামী ১ জুলাই থেকে নানা কর্মসূচি শুরু হবে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই থেকে। বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে ২৩ জুন।
ফারুকী বলেন, “আন্দোলনের সময় দেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, কর্মসূচিগুলোও সেই চেতনায় সাজানো হবে।” তিনি আরও জানান, ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার আন্দোলন দিবস’ হিসেবে জাতীয় দিবস ঘোষণা করা হবে।
এ ছাড়া তিনি জানান, রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার বিষয়ে পরিকল্পনা চলছে। বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার কাজ করছেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস