৪ এপ্রিল ২০২৬

৫ দিনের মধ্যে রেলের জমিতে থাকা স্থাপনা সরানোর নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৫ দিনের মধ্যে রেলের জমিতে থাকা স্থাপনা সরানোর নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো সরাতে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব আলী আকবরের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখল করা ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো। এই সময়ের পর বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্তকরণে আইনি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গণবিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি