৫ এপ্রিল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ৫ এপ্রিল থেকে ট্রেনেও শতভাগ অর্ধেক যাত্রী পরিবহন শুরু হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ট্রেনের ৫০ ভাগ টিকিট বিক্রির অর্ধেক থাকবে অনলাইনে, অর্ধেক কাউন্টারে। অগ্রিম যে টিকিট বিক্রি হয়ে গেছে সেগুলো আগামী ৪ তারিখ পর্যন্ত যাত্রীরা যেতে পারবেন। অর্থাৎ ৫ এপ্রিল থেকে শতভাগ অর্ধেক যাত্রী পরিবহন শুরু হবে।
তিনি আরও জানান আজকে থেকেই চালু হয়েছে অর্ধেক টিকিট বিক্রি। তবে ভাড়া বাড়ানো হয়নি। স্টেশনে আসা থেকে শুরু করে ট্রেনে যাত্রা, সবকিছুতেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি