২৫ মে ২০২৬

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ বাতিল
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে নিম্ন আদালতের ৫০ জন বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তার অনুমোদন বাতিল করেছে সরকার। রবিবার (৫ জানুয়ারি) প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রজ্ঞাপনটি বাতিল করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ভারতের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে আগামী ১০-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অনুমতি সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো। প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রজ্ঞাপনটি বাতিল করে আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রজ্ঞাপনটি বাতিল করে আইন মন্ত্রণালয়। এর আগে গত ৪ জানুয়ারি ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ জন বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তা- এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ-১ শাখা থেকে গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনও আর্থিক সংশ্লিষ্টতা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি