৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
বাংলাপ্রেস ডেস্ক: ৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনায় বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত গুগল ফর্মটি যারা এখনও পূরণ করেননি, তাদের ১২ অক্টোবরের মধ্যে তা জমা দিতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিএসসি সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচির ৫ নম্বর অনুচ্ছেদে প্রার্থীকে একটি গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের মধ্যে কেউ কেউ এখনও ফর্মটি দাখিল করেননি।
যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফর্মটি পূরণ করতে পারেননি, তাদের কারণ দর্শানোসহ ২ অক্টোবরের মধ্যে আবশ্যিকভাবে এই লিংকে গিয়ে ফর্মটি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ–সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজ্ঞপ্তির অনুলিপি পিএসসি সচিবালয়ের সিস্টেম অ্যানালিস্ট ও জনসংযোগ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
সঙ্গীত একাডেমি