৩ এপ্রিল ২০২৬

৫৪ বছর ধরে দেশে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে: জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ এএম
৫৪ বছর ধরে দেশে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে: জামায়াত আমির

 

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা ও মা-বোনদের ইজ্জত হরণের মাধ্যমে গত ৫৪ বছর ধরে দেশে এক মহাধ্বংসযজ্ঞ চলছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতেই জামায়াতে ইসলামী রাজপথে নেমেছে।’

তিনি বলেন, ‘এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক এবং বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে দাঁড়াক একটি স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র।’


শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে।’

তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি আমাদের ১১ দলীয় জোটকে মনোনীত করেন, তাহলে আমরা আপনাদের প্রতি কখনোই বেইনসাফি করব না—এই প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ।’


কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি