৩ এপ্রিল ২০২৬

৬ ঘন্টা পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৬ ঘন্টা পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক
বাংলাপ্রেস ডেস্ক: ৬ ঘন্টা বন্ধ থাকার পর পাবনার ভাঙ্গুড়ায় লাইনচ্যুত বগি উদ্ধার করে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। ট্রেনের বগি কীভাবে লাইনচ্যুত হলো তা উদ্ঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বিকেল পৌনে চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রীজ স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারি শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশন থেকে মালবাহী ট্রেন বড়ালব্রীজ স্টেশন অতিক্রম করার সময় দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঢাকা ও উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঈশ্বরদী লোকোসেড লোকোমোটিভ কারখানা থেকে রিলিফ ট্রেন নিয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রীক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম ও পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি