৪ এপ্রিল ২০২৬

৬৪৮ শহীদ পরিবার ও ১৫৮০ আহতকে ৪৮ কোটি টাকা বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
৬৪৮ শহীদ পরিবার ও ১৫৮০ আহতকে ৪৮ কোটি টাকা বিতরণ
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করা হয়েছে। ৬৪৮ শহিদ পরিবার এবং ১ হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট ২ হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’ প্রেস সচিব জানান, জুলাই অভ্যুত্থানে শহিদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি ৪ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে এবং আহত ১ হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়। শফিকুল আলম আরও জানান, যে অনুদান দেয়া হয়েছে- এটা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের পাশে সর্বদা থাকার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘আমরা সবসময় তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্বৈরাচারমুক্ত করতে তাদের আত্মত্যাগকে আমরা সবসময় মনে রাখতে চাই।’ প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি