২১ অক্টোবর ২০২৬

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি


‎বাংলাপ্রেস ডেস্ক: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।

প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হলো।

এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। একই বৈঠকে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেয়া হয়।


মন্ত্রিসভার বৈঠকে নেয়া ওই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

উল্লেখ্য, ৭ নভেম্বর বাংলাদেশে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর দিবসটি সাধারণ ছুটি হিসেবে পালন করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি