আ. লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্র অবগত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অবগত আছেন মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ মে) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয়টি সম্পর্কে তারা ‘সচেতন’ রয়েছেন।
টমি পিগট বলেন, ‘অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে—এই বিষয়ে আমরা সচেতন।’
তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য স্বচ্ছ ও ন্যায্য আইনি ব্যবস্থা।’
বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ জমায়েত এবং সংগঠনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান মার্কিন মুখপাত্র।
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উগ্রপন্থাকে উৎসাহিত করার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে টমি পিগট বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ৫০ বছরের অংশীদারিত্বকে মূল্য দিই এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে এই সম্পর্ক আরও গভীর করতে চাই।’
প্রসঙ্গত, গত সোমবার অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ খারিজ করল সুপ্রিম কোর্ট
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি