৯ এপ্রিল ২০২৬

মানবতাবিরোধী অপরাধ

আবু সাঈদ হত্যার রায় আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম
আবু সাঈদ হত্যার রায় আজ

বাংলাপ্রেস ডেস্ক: চব্বিশের গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ এই দিন ধার্য করেছিলেন।

এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট আসামি ৩০ জন। তাদের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জনই পলাতক। গ্রেপ্তার ছয়জন হলেন- রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী

রেজিস্ট্রার রাফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। প্রসিকিউশন থেকে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলু, মামুনুর রশীদ, ইশরাত জাহান ও শহিদুল ইসলাম। আর পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাদ মিয়া। রায়ের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তে সন্দেহাতীতভাবে অকাট্য প্রমাণ পেয়েছি আমরা। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে বলে আমাদের বিশ্বাস। কাক্সিক্ষত একটি রায় পাব বলে আমরা আশা করি। কেননা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, প্রসিকিউশন মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে। আসামিরা খালাস পাবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যে ২০২৪ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আবু সাঈদ গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়।

জিয়াউল আহসানের মামলার পরবর্তী সাক্ষ্য ১৬ এপ্রিল : পিলখানা হত্যাকাণ্ড দেখে ফেলায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. নজরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মুন্নী আক্তার। গতকাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দেওয়া জবানবন্দিতে এমন দাবি করেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।

সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের নির্দেশ ট্রাইব্যুনালের : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জড়িয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এম এইচ পাটোয়ারী বাবু নামে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ ব্যক্তির ফেসবুক পোস্টে যারা অবমাননাকর মন্তব্য করেছেন এবং পোস্টটিতে যারা লাইক দিয়েছেন বা পোস্টটি শেয়ার করেছেন, তাদেরও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। লাইক, শেয়ার ও অবমাননাকর মন্তব্যকারীদের ডিভাইস জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত মঙ্গলবার এ আদেশ দেন বলে গতকাল জানায় প্রসিকিউশন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি