২৫ মে ২০২৬

আবু সাইদ হত্যায় অভিযুক্ত বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আবু সাইদ হত্যায় অভিযুক্ত বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার
বাংলাপ্রেস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বেরোবি প্রশাসন। রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী এ সিদ্ধান্তের কথা জানান। তবে উপাচার্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা ৭১ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করেননি। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম প্রকাশ করা ঠিক হবে না বলে জানান তিনি। এছাড়া ২ শিক্ষককে বরখাস্ত করা প্রসঙ্গে তিনি জানান, ইতোপূর্বে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তারা কোনো উত্তর না দেওয়ায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও সাঈদ হত্যা, হামলা, ভাঙচুর ও সাঈদের মৃত্যুর জন্য দায়ী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। আজ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সভা চলে। শাস্তিপ্রাপ্ত ৭১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে, বাকি ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ছাত্রলীগের ১৫ জন সাবেক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে সাঈদ নিহত হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি