আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। আড়াই ঘণ্টা পরে রাজশাহী নন্দনগাছি স্টেশনে থেকে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এর ফলে সকাল পৌনে ৯ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে ঘটনাস্থলে উপস্থিত হন- রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত সময়ের মধ্যে ট্রেন ছাড়ার ব্যবস্থা করেন।
সিল্কসিটি এক্সপ্রেসসহ চারটি ট্রেন চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে ট্রেন চলাচল বন্ধ ছিল। একই সঙ্গে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া চারটি ট্রেন রাজশাহীর বিভিন্ন স্টেশনে থেমে ছিল।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনের অদূরে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এতে করে মধুমতি এক্সপ্রেস সরদহ রোড, বনলতা এক্সপ্রেস হরিয়ান, সিল্কসিটি এক্সপ্রেস ও মহানন্দ রাজশাহী রেলওয়ে স্টেশনে থেমে যায়।
আন্দোলনকারীদের দাবি- সিল্কসিটি, সাগরদাঁড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালার চর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশন সংস্কারের কাজ করতে হবে।
এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, বিষয়টি নিয়ে আমরা রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসবো। ট্রেন অনেক রোগী, নারী যাত্রী আছে। তারা গরমে কষ্ট পাচ্ছেন। সেইকারণে অবরোধ তুলে নেয়া হলো।
ঘটনাস্থলে এসে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার বলেন, আমরা তাদের দাবিগুলো শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস