৯ আগস্ট ২০২৬

আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

 


বাংলাপ্রেস ডেস্ক:রাজধানীর আগারগাঁওয়ে ভাতের হোটেল দিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তার হোটেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থলে থাকা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।


কাফরুল থানার সার্ভিস ডেলিভারি অফিসার (এসডিও) এএসআই নাজমা আখতার বিষয়টি  নিশ্চিত করেন।


তিনি জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে তাকে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। তবে এখনও তাকে থানায় হস্তান্তর করা হয়নি।

নাজমা আখতার বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তার বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে, তা এখনও জানা যায়নি।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি