২১ জুন ২০২৬

আগের চেয়ে ভালো আছেন মির্জা আব্বাস: রেল প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:১৭ এএম
আগের চেয়ে ভালো আছেন মির্জা আব্বাস: রেল প্রতিমন্ত্রী

দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন।

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্টে আরও বলা হয়, ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন। মহান আল্লাহ তাআলার নিকট তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি