১৫ নভেম্বর ২০২৬

আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম
আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি


বাংলাপ্রেস ডেস্ক: চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা থেকে এই তথ্য জানা গেছে।

শিক্ষা পঞ্জিকা অনুযায়ী, চলতি মাসে মোট ৯ দিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি অতিরিক্ত তিনটি সরকারি ছুটি রয়েছে। এই মাসেই রয়েছে— ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট: আখেরি চাহার সোম্বা, ২৬ আগস্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী।


ছুটির পঞ্জিকার তথ্য অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাস মিলিয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। এই দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।

এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা রয়েছে এবং ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির কারণে যদি প্রয়োজন দেখা দেয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি